1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ধলা মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর ) রাত ১০ টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করার পর এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ধলা মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ।

জানাগেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার রাতে পৌর এলাকায় পাখিমারা একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ধলা মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার উপ- পরিদর্শক (এসআই) আসাদ (এসআই) সায়োরার খান রাসেলসহ সঙ্গীয় ফোর্স।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24