1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রূপগঞ্জে ৬নং ওয়ার্ডের জনগণের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মাছুম মিয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৬ সেপ্টেম্বর) রবিবার বিরহাটাব খাসের মাঠে মতবিনিময় সভা আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, ৬নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। স্থানীয়দের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনেন চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার।
সভায় আরো স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ ৬নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও অন্যান্য জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24