1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

কচুয়ায় নবাগত ইউএনও-কে কচুয়া উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

​নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট) আয়েশা সিদ্দিকা বুলু

বাগেরহাটের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-আমির সালমান রনির সাথে কচুয়া উপজেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ ৭ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবাগত ইউএনও-আমির সালমান রনিকে কে ফুল দিয়ে বরণ করে নেন কচুয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

পরে মাতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক সদস্য সচিব শাওন সরদার, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জামাল হাওলাদার, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক জয়েন সেক্রেটারি আউয়াল শিকদার।

মতবিনিময় কালে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কচুয়া উপজেলার সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং তরুণ ও যুবসমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে ছাত্রদলের সচেষ্ট ভূমিকার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ উপজেলার সকল প্রশাসনিক ও জনকল্যাণমূলক কাজে উপজেলা প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বস্ত করেন।

নাবাগত উপজেলা নির্বাহী অফিসার ছাত্রদলের প্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে। এসব উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি তরুণ সমাজ ও ছাত্রসংগঠনগুলোর ইতিবাচক ভূমিকার আহ্বান জানান।

​এ সময় কচুয়া উপজেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24