1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে পূর্ববিরোধের জের ধরে এক যুবককে মারধর, অপহরণের চেষ্টা, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া এলাকার বাসিন্দা বেনজীর আহমদের নাতি সাহেদ হাসান লিওন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে খৈকড়া গ্রামের সৃজন আকন্দ (২৫), মীর হোসেন (৩০), লিছান আকন্দ (২২) ও রাসেদ বাউল (৩৫) গণের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বক্তারপুর বাজার হতে বাড়ি ফেরার পথে বাবুর বাড়ীর সামনে রাস্তায় পৌছা মাত্র তার পথরোধ করে লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাহেদ হাসানের ওপর হামলা চালান। তাকে মারধরের পর রশি দিয়ে হাত, পা ও কোমড়ে বেধে রাস্তায় ফেলে রাখে। পরে তার গলায় ধারালো ছুরি ধরিয়া তার নিকট মাদক পাওয়া গেছে বলে তাকে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করে স্বীকারোক্তি দিতে চাপ প্রয়োগ করেন। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করেন। এ সময় সন্ত্রাসীরা সাহেদ হাসানের কাছ থেকে ২৫ হাজার টাকা এবং প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনদের সহযোগিতায় আহত সায়েদ হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ঘটনায় সাহেদ হাসানের নানা বাদী হয়ে সৃজন আকন্দ, মীর হোসেন, লিছান আকন্দ ও রাসেদ বাউল সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত সৃজন আকন্দ বলেন, কিছুদিন পূর্বে তারা আমাকে মাদকের সাথে জড়িত বলে মারধর করেছে। গতকাল স্থাণীয়রা সাহেদ হাসান লিওনকে মাদক সহ পেয়েছে তাই তাকে মারধর করা হয়েছে।
এ বিষয়ে মীর হোসেন বলেন, আমি একজন প্রবাসী। সাহেদ হাসান লিওনকে মারধরের কথা স্বীকার করে বলেন স্থাণীয়রা লিওনের সাথে বড়ি পাইছিল। তাই তাকে আটক করে মারধর করা হয়েছে। টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি মিথ্যা।
কালীগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24