
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের বগা রেজাকাটী গ্রামে গভীর রাতে চেতনানাশক ব্যবহার করে স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ৮ সেপ্টেম্বর রাতের শেষভাগ থেকে ৯ সেপ্টেম্বর রাতের প্রথম প্রহরের কোনো এক সময়ে মৃত রশিদ মাস্টারের ছেলে সহকারী শিক্ষক এম. এ. আলিম ও মমিন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এবং স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
পরিবারের দাবি, বড় ভাবী ও দুই বোনের স্বর্ণালংকারসহ প্রায় ১৮ ভরি স্বর্ণ লুট হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাই রাতে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা, অপরিচিত ব্যক্তির বিষয়ে সতর্ক থাকা এবং খাবার-পানীয় গ্রহণের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়ারা।
ছবিঃ
০৯/০৯/২৬