1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহবান….. মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা জাতীয়পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির আয়োজনের শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয।

সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির আহবায়ক মণির উদ্দিন মণিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাভোকেট রেজাউল ইসলাম ভূইয়া,প্রেসিডিয়া,ম সদস্য আলমগীর সিকদার লোটন,মোঃ আরিফুর রহমান খান,জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল,জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন,সিলেট বিভাগীয় জাতীয় পার্র্টির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির সহ স্থানীয় ও জেলা,উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রধন অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনকাল ছিল বাংলাদেশের ইতিহাতে স্বর্ণূযুগ। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন,কিন্তু প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির একটি মিলবন্ধন ছিল। তিনি বলেন যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচারী বলেন,তারাই মূলত জনগনের সাথে স্বৈরাচারী আচরণ করছেন। ২০২৪ শের ৫ই আগষ্টের পর ড. মোহাম্মদ ইউনুসের অর্ন্তবর্তী সরকারের আমলে দেশে বিভাজনের রাজনীতি শুরু হয় যেমন গুম,হত্যা,রাহাজানী দেশের সম্পদ লুটপাঠসহ সংখ্যালঘু নির্যাতন সীমাহীনভাবে বেড়ে গিয়েছিল। দেশে মব কালচার সৃষ্টি করে মানুষকে রাস্তাঘাটে মারা হতো। তিনি আক্ষেপ করে বলেন সম্প্রীতি রংপুরে একটি সংখ্যালঘু পরিবারের শিক্ষক,স্ত্রী ও তার ছেলেমেয়েসহ ৪জনকে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটানো হয়েছে। এই ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনীদের আইডেনটিটিফাই করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। ##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24