1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

সাচার ইউনিয়নে অগ্রাধিকার উন্নয়ন কাজের স্থান পরিদর্শনে শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনে নির্দেশনায় ১নং সাচার ইউনিয়নে অগ্রাধিকার উন্নয়ন কাজের স্থান পরিদর্শনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম।

রাজিব সরকার
কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন কাজ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম।
শুক্রবার সকাল হতে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি জরুরি ভিত্তিতে উন্নয়ন প্রয়োজন এমন স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে যেসব এলাকায় বাঁশের সাঁকোর পরিবর্তে ব্রিজ বা কালভার্ট নির্মাণ প্রয়োজন, রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন দরকার—সেসব স্থান চিহ্নিত করেন তিনি।

পরিদর্শনকালে নজরুল ইসলাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন।

অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন “শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের নির্দেশনায় কচুয়ার বিভিন্ন এলাকায় জরুরি ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কাজের স্থান চিহ্নিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাচার ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছি। যেসব এলাকায় দ্রুত কাজ প্রয়োজন, সেগুলো তালিকাভুক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এলাকার মানুষের দুর্ভোগ লাঘব ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তৃণমূলের মানুষের সঙ্গে কথা বলে তাদের বাস্তব সমস্যা চিহ্নিত করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সবু, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও সাচার ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল,
ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আলম প্রদান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,যুবদল নেতা অলিউল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূঁইয়া,ছাত্রদল নেতা হানিফ প্রদানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24