1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা পাবলিক মাঠ প্রাঙ্গণে শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করার প্রত্যয়ে স্থানীয় তরুণদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশবপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আলমগীর ছিদ্দিক। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাব এবং ৩ নম্বর ওয়ার্ডের বায়সার মোড়ের যুবসমাজের হাতে তিনি এসব ফুটবল তুলে দেন।
এ সময় মোঃ আলমগীর ছিদ্দিক বলেন, “খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমরা চাই, আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে নিজেদের সম্পৃক্ত রাখুক এবং মাদক ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুক।”
শিক্ষিত ও গ্রাজুয়েট সম্পন্ন আলমগীর ছিদ্দিক বলেন, দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করাই তাঁর অন্যতম লক্ষ্য। সুযোগ পেলে কেশবপুর পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের জন্য কাজ করতে চান
স্থানীয় যুবসমাজের সদস্যরা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল উপহার দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে যুবসমাজ আরও বেশি খেলাধুলামুখী হবে এবং মাদক ও অপরাধ থেকে দূরে থাকার সুযোগ পাবে।
ছবিঃ
১২/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24