1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

কেশবপুরে নবগঠিত বেলকাটি তারুণ্য ক্লাবের প্রথম আলোচনা সভা ও বনভোজন

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার নবগঠিত বেলকাটি তারুণ্য ক্লাবের প্রথম আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর-২৬) রাতে বেলকাটি ঈদগাহ সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যসহ স্থানীয় তরুণরা অংশ নেন। শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার তরুণদের সম্পৃক্ত করে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
ক্লাবের সভাপতি নজরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক রনি’র পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপদেষ্টা আব্দুল সাত্তার, সহ-সভাপতি হারুন অর-রশীদ, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সহ-প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, সহ-ক্রীড়া সম্পাদক এনামুল, দপ্তর সম্পাদক আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক রিফাত এবং সদস্য ইসমাইল হোসেন, আরাফাত হোসেন, মাসুদ হোসেন ও নিশাত হোসেন প্রমুখ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করবে বেলকাটি তারুণ্য ক্লাব। পাশাপাশি ভবিষ্যতে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে ক্লাবটির। এ কাজে তারা স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন।আলোচনা শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ছবিঃ
১৩/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24