1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুল্লাহ-এর স্ত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান মজিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ। তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, মজিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি শহিদুজ্জামান সাইদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ রোগীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
মোঃ মাসুদুর রহমান মিলন বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই একজন সামাজিক ও রাজনৈতিক কর্মীর দায়িত্ব। অসুস্থ মানুষের পাশে থেকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। রোগীর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন।।
ছবিঃ
১৬/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24