1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

টেকনাফে ১০ মাস ধরে বন্ধ পাঠাগার, কার্যক্রম দ্রুত শুরুর দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

আবু মুসা :কক্সবাজার টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলা চত্বরে লাখ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন পাঠাগারটির কার্যক্রম দ্রুত শুরু করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেকনাফের সচেতন ছাত্ররা।

টেকনাফের ছাত্রসমাজ ও সর্বসাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন সৌরভের উদ্যোগে উপজেলা চত্বরে পাঠাগারটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় ১০ মাস অতিবাহিত হলেও এখনো পাঠাগারটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি।

এ অবস্থায় পাঠাগারটি দ্রুত চালুর দাবিতে সচেতন ছাত্রদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পাঠাগারটির প্রয়োজনীয় জনবল, আসবাবপত্র ও আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করে দ্রুত কার্যক্রম শুরুর দাবি জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাঠাগারটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য বর্তমানে নির্ধারিত বাজেট নেই। প্রয়োজনীয় বাজেটের ব্যবস্থা করা সম্ভব হলে দুইজন কর্মচারী নিয়োগের মাধ্যমে পাঠাগারটির কার্যক্রম শুরু করা হবে।

টেকনাফের সচেতন ছাত্র-জনতা বলছেন, দীর্ঘদিনের দাবির পর নির্মিত এই পাঠাগারটি কার্যক্রমহীন অবস্থায় পড়ে থাকায় শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তাই দ্রুত প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও জনবল নিশ্চিত করে পাঠাগারটির কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা।

তাদের প্রত্যাশা, পাঠাগারটি চালু হলে টেকনাফের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, তরুণ সমাজ ও জ্ঞানপিপাসু সাধারণ মানুষ উপকৃত হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24