1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি
নূরনবী সোহেল, নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: মাত্র ১ লাখ ৯ হাজার টাকার প্যাকেজে ১৪ দিনের ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন ৩৬ জন বাংলাদেশি যাত্রী। এমএএম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সহযোগী প্রতিষ্ঠান লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেসের উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি বাংলাদেশের ওমরাহযাত্রীদের জন্য তাদের ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ। ১৯ বছরের অভিজ্ঞতাসম্পন্ন লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও এমএএম ট্রেডিং ইন্টারন্যাশনালের উদ্যোগে এ প্যাকেজের আওতায় ১৪ দিনের ওমরাহ সফরের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুফতী ইসমাইল সিরাজী আল মাদানী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ওমরাহ পালনে অনেক ক্ষেত্রে ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা বা তারও বেশি খরচ হচ্ছে। এমন পরিস্থিতিতে বড় একটি কাফেলার স্বপ্ন বাস্তবায়নে মাত্র ১ লাখ ৯ হাজার টাকার প্যাকেজ চালু করা হয়েছে।
তার দাবি অনুযায়ী, এ প্যাকেজের মধ্যে রয়েছে ওমরাহ ভিসা, আপ-ডাউন বিমান টিকিট, ১৪ দিনের জন্য তিন বেলা খাবার, উন্নতমানের হোটেলে আবাসন এবং প্রয়োজনীয় পরিবহন সুবিধা।
তিনি বলেন, সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওমরাহ পালনের ইচ্ছা পোষণ করেও সৌদি আরব যেতে পারেন না। স্বল্প আয়ের মানুষের জন্য ওমরাহ পালনের সুযোগ সহজলভ্য করতেই কম খরচের এ উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে যারা ওমরাহর স্বপ্ন দেখছেন, তাদের জন্য এ ধরনের প্যাকেজ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে কম খরচে ওমরাহ পালনের সুযোগ পেয়ে ৩৬ যাত্রীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কয়েকজন যাত্রী জানান, মাত্র ১ লাখ ৯ হাজার টাকার প্যাকেজে ওমরাহ পালনের সুযোগ পাওয়ায় শুরুতে তাদের মধ্যে কিছুটা দ্বিধা ছিল। তবে আগের কাফেলার যাত্রা ও রিভিউ দেখে এবং বর্তমান ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে তাদের আস্থা বেড়েছে। নির্ধারিত সময়ের প্রায় ১০ দিন আগেই ফ্লাইটে যেতে পারায়ও তারা সন্তোষ প্রকাশ করেন।
একজন যাত্রী বলেন, কম খরচে ওমরাহ পালনের সুযোগ পেয়ে তারা আনন্দিত। যাত্রার আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হোটেল, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, সৌদি আরবে গিয়ে সেগুলো যথাযথভাবে পাওয়া যাবে বলেও তারা আশাবাদী।
এদিকে লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও এমএএম ট্রেডিং ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ফজলুল হক বলেন, ২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তাদের পুরো টিম প্রতিশ্রুতিবদ্ধ। হজ ব্যবস্থাপনায় কনসালটেন্ট হিসেবে বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি হেমায়েত উল্লাহ কাসেমী তাদের সঙ্গে থাকবেন বলেও জানান তিনি।
তিনি ২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের যোগাযোগের আহ্বান জানিয়ে বলেন, সেবার মান ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
যোগাযোগ: ০১৭১৫-০৯৮৮৭৬, ০১৬১১১৮৫৮১২।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ওমরাহ পালনের সুযোগ তৈরি করতে তারা কাজ করে যাবে। ৩৬ জন ওমরাহযাত্রীর এ যাত্রার মধ্য দিয়ে কম খরচের ওমরাহ প্যাকেজের কার্যক্রম আরও বিস্তৃত হলো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24