1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

বাগেরহাটের কচুয়ায় সদর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট):

বাগেরহাটের কচুয়ায় কচুয়া সদর ইউনিয়ন বিএনপির এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা বিএনপির উদ্যোগে আজ বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

​কচুয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ফিরোজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

যুবদল নেতা শিকদার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাবেক সহসভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক শেখ মো: জাহাঙ্গীর হোসেন,।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিকদার মুশফিকুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ,উপজেলা যুবদল নেতা অলিউল রাসুল অলি, এমদাদুল হক মাসুদ, সরদার সুমন, শেখ সুজন, উপজেলা কৃষকদলের সভাপতি আল মামুন মুক্তি, ছাত্রদল নেতা রিয়াজ সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন দলীয় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক আহ্বান জানান। বক্তৃতা শেষে নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী সন্ত্রাসীরা দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এর প্রতিবাদে জেলা পরিষদ বাগেরহাটের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকিরের নেতৃত্বে উপজেলা বিএনপি’ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বিএনপি অফিসের সামনে থেকে বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি অফিসের এসে শেষ হয়।##
আয়শা সিদ্দিকা বুলু, নিজস্ব সংবাদদাতা
কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24