1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

মণিরামপুর-কেশবপুরে সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐক্যের ওপর গুরুত্বারোপ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ

যশোরের মনিরামপুর ও কেশবপুরের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড (ডিএএসবি), যশোরের সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেশবপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে
জেলা সশস্ত্র বাহিনী বোর্ড যশোর এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএএসবি,যশোরের সচিব লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাহিদুল করিম।এছাড়া মণিরামপুর ও কেশবপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সার্জেন্ট (অব.) মোঃ শামসুর রহমান গাজী।

অনুষ্ঠান পরিচালনা করেন অসকস বাংলাদেশ, কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ আব্দুল জলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক কর্পোরাল (অব.) মোঃ নুরুল ইসলাম।সভায় প্রধান অতিথিকে মনিরামপুর উপজেলার সশস্ত্র বাহিনীর সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও সাংগঠনিক বিষয় তুলে ধরেন।প্রধান অতিথি লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাহিদুল করিম বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সবাইকে ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলতে হবে। একই সঙ্গে বেসামরিক প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো সদস্য সমস্যায় পড়লে ডিএএসবির সঙ্গে যোগাযোগ করতে হবে। নিয়মের মধ্যে থেকে সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের সুনাম ও ভাবমূর্তি ধরে রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল ও মনিরামপুর উপজেলার সাধারন সম্পাদক জাহিদ হোসেন।সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম।

বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের মাধ্যমে সদস্যদের সমস্যা ও দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভা শেষে ডিএএসবি, যশোরের সচিব লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাহিদুল করিম কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন,এ সময় তিনি কেশবপুরের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক ভূমিকার প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24