1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কেশবপুরে ৪শ’ তালের বীজ রোপণসহ বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ রোপণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৪০০ তালের বীজসহ বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে। আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে ওই কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর-২৬) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ও সাগরদাঁড়ি ইউনিয়নের দত্তনগর-ভালুকঘর সড়ক এবং রঘুরামপুর-ত্রিমোহিনী সড়কের বিভিন্ন স্থানে ওইসব তালের বীজসহ বিভিন্ন বৃক্ষের চারা ও রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী-এর নেতৃত্বে এ বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি দলনেতা শাহীনুর রহমান, শেখ রাজিকুল ইসলাম, আলী হোসেন, তালিব হুসাইন, দলনেত্রী আছিয়া বেগম, বিউটি বেগম, সহকারী আনসার ভিডিপি কমান্ডার আনোয়ার হোসেন, ইয়াছিন প্রমুখ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী বলেন, তাল বীজ রোপণ করা পরিবেশ, অর্থনীতি এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাল গাছকে বলা হয় “বজ্রপাত নিরোধক” এবং এটি আমাদের প্রকৃতির এক অনন্য আশীর্বাদ। গাছ রোপণ শুধু একটি পরিবেশগত দায়িত্ব নয়, এটি আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই আমাদের প্রত্যেকের উচিত, নিয়মিত গাছ লাগানো এবং তা যত্ন নেওয়া।
ছবিঃ
২৫/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24