1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

দুঃস্থ নারীদের জন্য ৩০ কেজি চাল প্রদান সরকারের মূল্যবান উদ্যোগ: মৃণাল কান্তি সাহা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর)যশোরঃ

যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় ২৪৬ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মাসিক ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামকুড় ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা, (UDC) উদ্যোক্তা মোঃ আনোয়ার হোসেন, মোছাঃ তানজিলা আক্তার মোঃ মঈনুল হাসান পান্না( সহঃ উদ্যোক্তা) এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ সদস্য সাহেব আলী দফাদার, মোঃ শফিয়ার রহমান, রবীন্দ্রনাথ দাশসহ সংশ্লিষ্টরা।

চাল বিতরণকালে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদান অত্যন্ত মানবিক ও মূল্যবান একটি উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের নারীরা খাদ্য সহায়তা পাওয়ার পাশাপাশি পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাচ্ছেন।

তিনি আরও বলেন, সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অসহায় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখছে। কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে যথাযথভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

চাল পেয়ে রামনগর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মোছাঃ রিক্তা খাতুন বলেন,সরকারের দেওয়া মাসিক ৩০ কেজি চাল পেয়ে আমি অত্যন্ত উপকৃত হচ্ছি। এতে আমার পরিবারের খাদ্যসংকট কমেছে। অন্যদিকে আমিনপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মোছাঃ ডলি খাতুন বলেন, “সরকারের দেওয়া ৩০ কেজি চাল পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। এ সহায়তা আমাদের মতো অসহায় পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24