1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন ​ঝিনাইদহে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য: রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক ছাড়াই প্রশ্নপত্র তৈরির অভিযোগ বুড়িচংয়ে যানবাহনে তল্লাশি চালাতে গিয়ে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক চাটমোহরে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি: মনিরামপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ বাগেরহাট মোংলা থানায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ

বুড়িচংয়ে যানবাহনে তল্লাশি চালাতে গিয়ে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর অভিযোগে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকার কুমিল্লা-বাগড়া সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মরহুম রহুল আমিনের ছেলে মো: সাদ্দাম হোসেন রিয়াজ (২৩) এবং রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো: ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) ও মো: আবুল হোসেনের ছেলে মো: এনামুল হাসান (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার দুপুরে চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন রিয়াজ, সাইম ও এনামুল। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে থানা পুলিশের একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24