1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নবীগঞ্জ জাইকা প্রকল্পের অধীনে নদী খাল খননের কাজ চলছে! অনিয়ম দূনীতির সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মী আলী হোসেনকে মারধর করে হাত পায়ের হাড় ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

ঘটনার ১০দিন হলেও এখন কোন আসামী ধরা না পড়ায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়ে

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:- নবীগঞ্জে শেরখাই ও নরখাই নদীর খাল খননের সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় এক গণমাধ্যমকর্নীর উপর হামলার ঘটনা নিয়ে গতকাল নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানাযায়, গুরুতর আহত সংবাদকর্মী আলী হোসেন (আলী বিডি) এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে
পুলিশ এখনও ঐ মামলাটি রেকর্ড করে নি!

মামলার বিবরনে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের নরখাই- শেরখাই নদীটি সরকারী ভাবে জাইকা প্রকল্পের অধীনে নদী খননের কাজ গত ৩ বছর পূর্ব হইতে চলিয়া আসছে। অভিযুক্ত আসামি শাহান চৌধুরী শেরখাই ও নরখাই নদী খননের সাব ঠিকাদার।

স্থানীয় সূত্রে জানাযায়, আওয়ামীলীগ সরকারের আমলে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল হাতে নিয়া ঘুরাফেরা করিত। ভয়ে কেউ তাহার কোন কাজের প্রতিবাদ করিলে চাইনিজ কুড়াল নিয়া হত্যা করার জন্য ধাওয়া করার অহরহ অভিযোগ পাওয়া গেছে। এমন কি নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, শাহান অত্যান্ত খারাপ প্রকৃতির লোক, দাঙ্গাবাজ, অত্যাচারী, জুলুমবাজ ও পর সম্পদ লোভী। সে যুবলীগের রাজনীতি করে। এবং সে কোন প্রকার বিচার পঞ্চায়েত বা আইন কানুনের তোয়াক্কা করে না। সন্ত্রাসী শাহান শেরখাই ও নরখাই নদীতে বুক সমান পানির মধ্যে ডেকো মেশিন বসিয়ে খনন প্রকল্পের কাজ করতো। এই খনন প্রকল্পের নানান অনিয়মের দূনীতি বিরুদ্ধে স্থানীয়, জাতীয় ও বিভিন্ন অন লাইন পত্র পত্রিকায় প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, নবীগঞ্জ উপজেলা,।জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দুদক কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করেন।
সংবাদ প্রকাশ ও প্রশাসনের তদন্তের পর মামলায় অভিযুক্ত শাহান চৌধুরী গংরা আলীকে হত্যা করার হুমকি দেয়।
এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসা অবস্থায় আহত আলী হোসেন জানায়, গত (১৩ এপ্রিল) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিদিনের ন্যায় সাংবাদিক আলী হোসেন ওরপে (আলী বিডি) তার মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কামারগাঁও বাজারস্থ মুহিবুর রহমানের কাপড়ের দোকানের সামনে যায়। সেখানে তার মোটরসাইকেল রেখে পায়ে হেটে রুয়েল মিয়ার দোকানে যাওয়ার পথিমধ্যে পূর্ব থেকে ওৎপপতে শাহান সহ কয়েকজন হাতে কাঠের রুইল নিয়ে আমার পথরোধ সন্ত্রাসী হামলা করে এলোপাতাড়ি মারধর করে। আমার সারা শরিলে আঘাতের চিহ্ন রয়েছে।
পরে আমরা চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জনা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অন্যতায় আমাকে শাহান গংরা প্রাণে হত্যা করে ফেলতো। এসব কথা বলে সে কান্নায় ভেঙ্গে পড়ে।
বর্তমানেও সে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। গত (২২ এপ্রিল) তার বাম হাতের অপারেশন করার কথা থাকলেও আর্থিক সংকটের কারনে অপারেশন করাইতে পারেনি! এ হামলার ঘটনার ১০ দিন পার হলেও এখন পর্যন্ত কোন সন্ত্রাসী আসামিদের গ্রেফতার না করায় পুলিশকে নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানা ওসি তদন্ত দুলাল মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমরা এ ঘটনার। অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করে চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নম্বর 01716796398
তারিখ:- ২৩ এপ্রিল ২০২৬ইংরেজী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24