
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী শহরের রেলষ্টেশন পাশে , ফুটপাতে বিক্রি হচ্ছে শীতের কাপড় । প্রতিবছর এই জায়গায় বেশ কিছু দোকান বসে । পুরাতন শীতের কাপড় নিয়ে । তুলনামূলক দাম অনেক কম বলে , অনেকেই আসেন এই মার্কেট এ ।
শোরুম গুলোতে ,
শীতের নতুন কাপড়ের দাম বেশী । তাই সকলেই নতুন শীতের কাপড় কেনা সম্ভব হয় না । অল্প আয়ের মানুষ গুলো ভীড় করে এই সব ফুটপাতের দোকানে । শীতের সব রকম কাপড় পাওয়া যায় এই মার্কেট এ। জ্যাকেট, সোয়েটার, শার্ট, প্যান্ট, কোট, মাফলার, হাত মোজা, সবই আছে এই মার্কেট এ।
আপনি বেশ কয়েকটা দোকান ঘুরে , ঘুরে , আপনার পছন্দের শীতের কাপড় কিনতে পারবেন এইসব দোকান থেকে। সকাল থেকে রাত ১১ পর্যন্ত খোলা থাকে এসব দোকান।
দোকানদারের সাথে কথা বলে জানা যায় , শীত যতো বেশী পরবে। শীতের কাপড় ততো বেশী বিক্রি হবে । বিকাল হলেই বেশী ভীড় দেখা যায় দোকান গুলোতে । এখন শীত তুলনামূলক একটু কম। তাই শীতের কাপড়ের বিক্রি , একটু কম ।