1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা

আমড়াতলীকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়, শাহীন শরিফের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহীন আহমেদ শরিফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার উন্নয়ন, নাগরিক সেবা, রাস্তাঘাটের বেহাল দশা ও জনদুর্ভোগ নিরসনের নানা বিষয় উঠে আসে। একই সঙ্গে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) মাগরিবের নামাজের পর ইউনিয়নের বলেশ্বর নিউ মডেল একাডেমি মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকশ নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন মো. আবদুল ইব্রাহিম। উপস্থিত ছিলেন ইকবাল হোসেন পরবাসী, মো. জহিরুল হক পেশা, হাজী হারিজ মিয়া, মো. খোরশেদ আলম, মো. মুসলেমউদ্দীন, মো. মোস্তফা কামাল, আবদুল জলিল, মো. নান্টু মিয়া, কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা ইউনিয়নের বিভিন্ন এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ, রাস্তাঘাটের সমস্যা, নাগরিক সেবার সীমাবদ্ধতা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহীন আহমেদ শরিফ বলেন, ‘আমি আমড়াতলী ইউনিয়নের সন্তান। এ ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমি পরিচিত। আমি চাই, আমড়াতলী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।’

তিনি বলেন, মানুষের মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে তাঁর অন্যতম লক্ষ্য।

শাহীন আহমেদ শরিফ আরও বলেন, ‘আমি ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে নয়, বরং এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে জনসেবা করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচারের ভিত্তিতে ইউনিয়ন পরিচালনা করতে চাই।’

আমড়াতলী ইউনিয়নকে সুন্দর, উন্নত ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24