1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ স্কাউট ডে ক্যাম্প ঝাঁকজমক ভাবে অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
বাংলাদেশ স্কাউট নবীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত স্কাউট ডে ক্যাম্প হিরামিয়া গার্লস হাই সহ সভাপতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ জুন) দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
এতে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন ও সমাপনী ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট নবীগঞ্জ উপজেলার সভাপতি মো: রুহুল আমিন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, স্কাউটিং কেবল সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি কার্যকর মাধ্যম। শিক্ষার্থীদের নিয়মিত স্কাউটিং কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান।
ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ এবং হবিগঞ্জ জেলা স্কাউটসের সম্মানিত কমিশনার। এছাড়াও উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক- শিক্ষিকা এবং স্কাউট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি দলের মোট ১৪৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এ ডে ক্যাম্পে।অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা স্কাউটিংয়ের বিভিন্ন বিষয় ভিত্তিক কার্যক্রম, দলীয় অনুশীলন, নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব ও নৈতিক শিক্ষার ওপর প্রশিক্ষণ গ্রহণ করে।

অনুষ্ঠান শেষে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এতে, আয়োজকরা আশা প্রকাশ করবেন।বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নিয়মিত স্কাউটিং চর্চায় আরও উৎসাহিত হবে এবং নিজেদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে।
বাংলাদেশ স্কাউট নবীগঞ্জ উপজেলা কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন আমাদের অব্যাহত থাকবে।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার সভাপতি কাজী কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার কমিশনার নোমান আহমদ, বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার কমিশনার মোঃ হারুন মিয়া, বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা স্কাউট লিডার মমিনুল হক, বাবু প্রদীপ রঞ্জন দাস, বাংলাদেশ স্কাউট নবীগঞ্জ উপজেলার কোষাধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউটস, নবীগঞ্জ উপজেলার সহ সভাপতি আলী আমজাদ মিলন সহ বিভিন্ন শিক্ষানুরাগী সহ সর্ব সাধারণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী, শিক্ষিকা সহ নানান শ্রেনী পেশার নারী- পূরুষ উপস্থিত ছিলেন।

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নাম্বার 01716796398
তারিখ:- ২৩ জুন ২০২৬ইংরেজী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24