
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
যশোরের কেশবপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোগীরা চিকিৎসা নিতে আসছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যাও বেড়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর২৬) হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন ডেঙ্গু রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতায় ভুগে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকরা জমে থাকা পানি অপসারণ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
ছবিঃ
০৯/০৯/৩৬