1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

খুলনা গাঙচিলের ১৯৯ তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

খুলনা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে ১৯৯ তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর-২৬) দিনব্যাপী অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে দেশের বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক কবি, সাহিত্যিক, গুণিজনেরা ওই সম্মেলনে অংশ গ্রহণ করেন। সম্মেলনটি দুই পর্বে বিভক্ত হয়। প্রথম পর্বে প্রফেসর ড. হানিফ মল্লিক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা ওয়াশার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী।
বিশেষ অতিথি ছিলেন, সৈয়দ আশরাফ আলী, খুলনা কবি সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, গাঙচিল খুলনা মহানগর সভাপতি জাহাঙ্গীর চৌধুরী টিপু। গাঙচিল উদ্বোধনী সংগীত পরিবেশন করে শ্রেয়শী মন্ডল।
দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এজিএম কবি মফিদুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকার জনপ্রিয় কবি ইমরোজ সোহেল। প্রধান আলোচক ছিলেন, প্রখ্যাত কবি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান খান ও খুলনা সাহিত্যের একাল-সেকালের উপর বক্তব্য রাখেন, বিশিষ্ট সাহিত্য সমালোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন, গাঙচিলের স্থায়ী সদস্য অধ্যাপক সবুরন নেসা, মোংলা থেকে জগবন্ধু ঘরামী, বাগেরহাট গাঙচিলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দা তৈফুন নাহার, গাঙচিল সাহাপুর শাখার সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, গাঙচিল তেরোখাদার সভাপতি শরিফ ইমরুল হক, আলমডাঙ্গা সভাপতি জামিরুল রহমান জামির, মোংলা গাঙচিলের সভাপতি জেমস রতীন কর্মকার, দিঘলিয়া গাঙচিলের সভাপতি হুমায়ুন কোদ, তালা গাঙচিলের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম মোল্লা, খান জাহান আলী থানা শাখার সভাপতি এসএম আব্দুর রহমান, বটিয়াঘাটা শাখার সহ-সভাপতি ভগবতী গোলদার, রূপসা গাঙচিলের সভাপতি শেখ মুনসুর রহমান, গাঙচিল ঢাকা মহানগর সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক কবি শাহী সবুর।
খুলনা’য় ‘গাঙচিল সম্মাননা’ পেলেন কবি-সম্পাদক সালেম সুলেরী। তুলে দেন খুলনার সাবেক মেয়র, ওয়াসা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। উৎসবটি উদ্বোধন করেন কবি-সম্পাদক সালেম সুলেরী। মহীউদ্দিন আহমেদ স্মৃতি সম্মাননা পান খুলনার বর্ষীয়ান শিশু সাহিত্যিক আশরাফুন্নেসা দুলু, খুলনার গবেষক সৈয়দ আশরাফ আলী, প্রফেসর আবদুল মান্নান, সংগঠক রুহুল আমিন সিদ্দিকী, মানবতাবাদী ডা. শেখ ইউনুস আলী ও সালেম সুলেরী। এস এম রইজ উদ্দিন আহমেদ স্মৃতি গাঙচিল সম্মাননা পান আলমডাঙ্গা থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদের, বাগেরহাটের জাকির হোসেন, তেরোখাদা থেকে ক্বারী মৌঃ মোঃ লুৎফর রহমান, খুলনা থেকে জাহাঙ্গীর চৌধুরী টিপু, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান খান। দুই শতাধিক কবি, সাহিত্যিক, গুণিজনদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।
ছবিঃ
১৯/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24