
আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু প্রতিনিধি,
ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিডিয়া ও আইটি বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের আলহেরা অফিস কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিডিয়া ও আইটি বিভাগের ঝিনাইদহ জেলা তত্ত্বাবধায়ক আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল এবং জেলা মিডিয়া বিভাগের সভাপতি মিজানুর রহমান।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াতে ইসলামীর মিডিয়া ও আইটি বিভাগের সদস্যরা অংশ নেন। এতে সংগঠনের প্রচার-প্রচারণা আরও কার্যকর করা, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার, গণমাধ্যমে কার্যক্রম গতিশীল করা এবং সাংগঠনিক যোগাযোগ আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যম জনসচেতনতা তৈরির গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, কর্মসূচি ও বার্তা মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে মিডিয়া ও আইটি বিভাগের কর্মীদের আরও দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে উপস্থিত সদস্যদের প্রযুক্তিনির্ভর যোগাযোগ, তথ্য সংগ্রহ ও প্রচার এবং গণমাধ্যম ব্যবস্থাপনায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো