1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

‘নিজের আঙিনা নিজেকেই পরিষ্কার রাখতে হবে’—মণিরামপুরে ময়লা পরিষ্কার করলেন এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টারঃ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে যশোরের মণিরামপুরে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। অভিযানে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক,শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মণিরামপুর পৌরসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা।

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এ সময় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. ফায়াজ আহমেদ ফয়সাল,মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমপি গাজী এনামুল হক মণিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তিনি নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।এ সময় এমপি গাজী এনামুল হক বলেন,ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজের বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেককে নিজের আঙিনা পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

কর্মসূচিতে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া,মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনসচেতনতামূলক বার্তা দেওয়া হয়।আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়—নিজের বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24