1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২২ সেপ্টেম্বর/২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম চারমাথা বাজার এলাকায় সবার জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবার শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী চক্ষু শিবিরটি নন্দীগ্রাম বাজারস্থ মেসার্স রিদওয়ানা ট্রেডার্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

রংপুর দর্শনার দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের একদল অভিজ্ঞ চিকিৎসক চক্ষু সুধীরে অর্থ এলাকার শত শত চোখের রোগের যাবতীয় সমস্যার বিনামূল্যে পরামর্শ, দৃষ্টি পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

মোহাম্মদপুর ইউনিয়নের ৯’নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রায়হান কবির নিজ উদ্যোগে চক্ষু শিবিরের আয়োজন করেন। চক্ষু সুবীরের শুভ উদ্বোধন করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আইনুল হক মন্ডল। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ্ জামাল, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন হোসেন সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আয়োজক রায়হান কবীর জানান, অত্র এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যাতে সহজেই চক্ষু সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক ধর্মীয় কাজ করব বলেও জানান বিএনপি নেতা রায়হান।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24