1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রঙ্গাছড়া খাল ও পাটলাই নদী নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে চুনাপাথর রপ্তানী কার্যক্রম দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার পাইকগাছায় অসহায় পরিবার ও শিক্ষার্থীর পাশে হিলফুল ফুজুল ঝিনাইদহে প্রশিক্ষণ ছাড়াই পশুচিকিৎসা, রাজনৈতিক পরিচয়ের দাপটে ‘কথিত ডাক্তার’ ফিরোজের দৌরাত্ম্য ছাতক-দোয়ারায় প্রথমবারের মতো চালু হলো মাংসপেশি ও জয়েন্টের আল্ট্রাসনোগ্রাম সেবা বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ খুলনায় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে ০৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকি গ্রেফতার সুভাষগ্রাম চার্চে হামলার ঘটনার প্রতিবাদে বারুইপুর থানায় যৌথ প্রতিনিধি দল, খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার আশ্বাস প্রশাসনের

রঙ্গাছড়া খাল ও পাটলাই নদী নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে চুনাপাথর রপ্তানী কার্যক্রম

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যে থাকায় ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি ইউনিয়নে তিনটি স্থলবন্দর শুল্কস্টেশন দিয়ে প্রতিদিন গড়ে দুই হাজার টন চুনাপাথর আমদানি করা হলেও মহিষখলা পর্যন্ত ১০ কিলোঃ রাস্তা পাকাকরণ না হওয়াতে এবং রঙ্গাছড়া খাল ও পাটলাই নদী নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে চুনাপাথর রপ্তানী কার্যক্রম।

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী,চারাগাঁও ও বড়ছড়া এই তিনটি স্থলবন্দর শুল্কস্টেশন দিয়ে আমদানিকৃত চুনাপাথর।

স্থানীয় রঙ্গাছড়া খালসহ সীমান্ত নদী খনন এবং জেলার মধ্যনগরের মহিষখলা পর্যন্ত সাড়ে ১০ কিলো রাস্তা পাকাকরণ না হওয়াতে ভারত থেকে প্রতিদিন তিনটি পয়েন্টে এলসির মাধ্যমে আমদানিকৃত চুনাপাথর নিয়ে চরম বিপাকে ব্যবসায়ীরা।

১৯৯১ সালে বড়ছড়া শুল্কস্টেশন,১৯৯৬ সালে চারাগাওঁ শুল্কষ্টেশন ও ২০০৬ সালে বাঘলী শুল্কষ্টেশনের উদ্বোধন করা হয়। ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসিয়া পাহাড়ের রানিকর ব্লকের সন্নিকটে অবস্থিত এই ৩টি শুল্কটেশন দিয়ে কয়লা আমদানি আপাতত বন্ধ থাকলেও প্রতিদিন আনুমানিক দুই হাজার টন চুনাপাথর আমদানী করা হচ্ছে।

সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে রয়েছে প্রায় ৫ শত চুনাপাথর,কয়লা,সিলিমানাইট,কাউলিন,গ্রানাইট ও বেলেপাথরসহ হরেক রকম খনিজ সম্পদের গুহা। যা উপমহাদেশের দীর্ঘতম ও গভীরতম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। সীমান্ত ছড়া ও যাদুকাটার একাংশের পানি মিলিত হয়ে স্থানীয় পাটলাই নদী দিয়ে প্রবাহিত হয়।

একমাত্র এই নদী দ্বারাই শুল্ক ষ্টেশনগুলো দিয়ে এলসির মাধ্যমে কয়লা ও চুনাপাথর আমদানি করা হলেও বাগলী শুল্ক স্ট্রেশন থেকে জেলার মধ্যনগরের মহিষখলা পর্যন্ত মাত্র সাড়ে ১০কিলোঃ কাচা রাস্তাটুকু পাকাকরণ না হওয়াতে নৌপথে দেশের বিভিন্ন স্থানে চুনপাথর রপ্তান্তি করতে ব্যবসায়ীদের খরচ গুনতে হয় চারগুন ।

অথচ এই তিনটি শুল্ক স্ট্রেশন থেকে ব্যবসায়ীরা সরকারকে প্রতিবছর প্রায় ১২ শত কোটি টাকা রাজস্ব দিয়ে থাকেন। বর্তমানে চুনাপাথর আমদানি অব্যাহত থাকলেও খুব শীঘ্রই কয়লা আমদানি কার্যক্রম শুরু হবে।

৩টি স্থলবন্দর সংলগ্ন পাটলাই নদীর নাব্যতা সংকটের ফলে রপ্তানি একরকম বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এদিকে মহিষখলা পর্যন্ত সাড়ে ১০ কিলোঃ কিলোঃ মিটার রাস্তাটুকু পাকাকরণ করা হলে স্বল্প খরচে নেত্রকোণা,ময়মনসিংহ হয়ে সড়কপথে ঢাকা পৌছানো সম্ভব বলে দাবি ব্যবসায়ী ও শ্রমিকদের। এই তিনটি শুল্ক স্ট্রেশন নিয়মিত চালু থাকলে কমপক্ষে ৫০ হাজার শ্রমিকের কর্মসংস্থান ও হতো।

শ্রমিকরা জানান,মহিষখলা পর্যন্ত রাস্তাটুকু পাকাকরণ করাহলে কমপক্ষে ৫০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হতো বলে দাবি করেন কয়েকজন শ্রমিক ও ব্যবসায়ী।

ব্যবসায়ী সমিতির সভাপতি জানান,রঙ্গাচড়াসহ পাটলাই নদীর ৭ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত নদীপথ বর্তমানে প্রবল নাব্যতা সংকট রয়েছে। এই ব্যবসার সাথে হাজার হাজার শ্রমিক ব্যবসায়ীর জীবন জীবিকা রয়েছে।

কয়লা ও চুনাপাথর আমদানীর স্বার্থে গভীরভাবে নদীপথটি খনন,রঙ্গাচড়া নদীর দুই পাড়ে ৩ কিলোমিটার আরসিসি ঢালাইযুক্ত পাকা সংযোগ সড়ক স্থাপন এবং বাগলী থেকে বারেকটিলা ও বাগলী থেকে উপজেলা সদর পর্যন্ত ২৫ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের জন্য সরকারের নিকট দাবী জানান ।

মোঃ কামাল হোসেন,সভাপতি, বাগলী কয়লা ও চুনাপাথর আমদানীকারক সমিতি,তাহিরপুর।মোঃ সামছুল হক,সভাপতি,চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি,সুনামগঞ্জ। মোঃ এমদাদুল হক,নির্বাহী প্রকৌশলী-২,পানি উন্নয়ন বোড,সুনামগঞ্জ।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমদাদুল হক বলেন, তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩টি অতি গুরুত্বপূর্ণ এলসি স্টেশন সংলগ্ন রঙ্গাচড়া নদী,চারাগাঁও ও বড়ছড়া এলাকার চড়া ও খালগুলো খননের জন্য আমাদের ড্রেজিং প্রকল্প বাস্তবায়নে আমরা সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24