1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার পাইকগাছায় অসহায় পরিবার ও শিক্ষার্থীর পাশে হিলফুল ফুজুল ঝিনাইদহে প্রশিক্ষণ ছাড়াই পশুচিকিৎসা, রাজনৈতিক পরিচয়ের দাপটে ‘কথিত ডাক্তার’ ফিরোজের দৌরাত্ম্য ছাতক-দোয়ারায় প্রথমবারের মতো চালু হলো মাংসপেশি ও জয়েন্টের আল্ট্রাসনোগ্রাম সেবা বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ খুলনায় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে ০৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকি গ্রেফতার সুভাষগ্রাম চার্চে হামলার ঘটনার প্রতিবাদে বারুইপুর থানায় যৌথ প্রতিনিধি দল, খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার আশ্বাস প্রশাসনের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত

দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল—জানতে ভিড়
দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ছাতিয়ানগড় জালিয়া পাড়ার শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের একটি মূর্তি পাওয়া যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্মশান ঘাটে মূর্তিটি পাওয়ার পর প্রদীপ সরকার নামে এক ব্যক্তি সেটি বাড়িতে নিয়ে যান। পরে বাড়িতে মূর্তিটি রেখে পূজা-অর্চনার পাশাপাশি খিচুড়ি রান্নার আয়োজন করা হয়।
মূর্তিটি দেখতে আসা মানুষের মধ্যে কেউ এটিকে সোনার তৈরি বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি পিতলের মূর্তি। তবে মূর্তিটি প্রকৃতপক্ষে কী ধাতু দিয়ে তৈরি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবরটি ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ মূর্তিটি দেখতে প্রদীপ সরকারের বাড়িতে ভিড় জমাচ্ছেন। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছে।
তবে মূর্তিটির ধাতব উপাদান ও প্রকৃত মূল্য সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24