1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রাগদৈল বর্ণমালা আইডিয়াল একাডেমীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

রাজিব সরকার
কচুয়া পতিনিধি।।

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাগদৈল বর্ণমালা আইডিয়াল একাডেমীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজ, দেশাত্মবোধক গান, নিত্য,গজল সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।

বিএম মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সাদেকুর রহমান আখন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগদৈল আই এম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাইদুর রহমান, রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ আলম মজুমদার, ১নং সুহিলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এস এম রেজাউল করিম, মোঃ রিপন মজুমদার, মোঃ বিশিষ্ট ব্যবসায়ী শহীদ পাটোয়ারী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফখরুল ইসলাম সরকার,মোঃআমান উল্লাহ,মোঃ হাফিজ মজুমদার, মোঃ বাকির হোসেন,হারুন অর রশিদ, আরিফ হোসেন খান, শাহ,জালাল, মোঃ হুমায়ুন কবির খান,অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেন এবি এম মুস্তাফিজুর রহমান খান, মোঃ আবু হানিফ মজুমদার, মোঃ আবু নাঈম ভূঁইয়া, শরিফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে ২০২৬ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24