1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সংবাদ প্রকাশের পর অসহায় কামালের পাশে মানবিক পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

‎
‎মো: সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: মাত্র ১ হাজার ৫০০ টাকার সামান্য পুঁজি সম্বল করে জীবনযুদ্ধের কঠিন লড়াইয়ে নেমেছিলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ভূমিহীন কামাল। সম্প্রতি দৈনিক ভোরের দর্পণ, দৈনিক লোকায়ন, দৈনিক যুগের আলো, নিউজ জি ২৪-সহ একাধিক প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে তাঁর সেই জীবনসংগ্রামের করুণ ও অনুপ্রেরণাদায়ী গল্প প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসতেই থমকে দাঁড়ায় রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবিক পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশের মন। কামালের এই অক্লান্ত সংগ্রাম তাঁকে গভীরভাবে ব্যথিত ও আলোড়িত করে। সংবাদের জের ধরে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরাসরি কামালের ছোট্ট দোকানে উপস্থিত হন আলাল হোসেন আকাশ। অসহায় কামালের জীবনসংগ্রামকে কিছুটা সহজ করতে ও তাঁর লড়াইয়ে পাশে দাঁড়াতে নিজ হাতে একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আনোয়ার হোসেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশ আবেগপ্লুত কণ্ঠে বলেন, মানুষের হাসিমুখের চেয়ে বড় কোনো তৃপ্তি হতে পারে না। আমি দীর্ঘদিন ধরে সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। আগামীতেও পরম করুণাময়ের কৃপায় সমাজের অবহেলিত, দরিদ্র ও নিপীড়িত মানুষের সেবায় এভাবেই নিজের দুটি হাত প্রসারিত করে রাখতে চাই।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24