1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক আমিরুল হকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের স্কাউট আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্কাউট-এর এএলটি প্রতিনিধি ইকবাল হোসেন এবং জেলা স্কাউট লিডার ও রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার বর্মন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসিরুল হক, ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস, স্কাউট শিক্ষিকা দিপালী রানী, মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক সতীশ চন্দ্র রায় ও বিএসসি শিক্ষক শফিকুল আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক প্রদান এবং স্কাউট দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24