1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“সাহিত্যের আলোয় দূর হোক অন্ধকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে অনুষ্ঠিত হলো মণিরামপুর সাহিত্য পরিষদের ১০০ তম আসর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর-২৬) বিকেলে পৌর শহরের অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন নজরুল হক-এর সভাপতিত্বে এবং কবি শফিক শিমু-এর প্রাণবন্ত সঞ্চালনায় এ সাহিত্য আসরটি পরিচালিত হয়।
শততম এই বিশেষ আসরে স্থানীয় বহু কবি, সাহিত্যিক ও সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আব্বাস উদ্দীন, শান্তনু চক্রবর্ত্তী, মোঃ আব্দুর রশিদ খোকন, অন্তরা ইসলাম, ফারদিন আহমেদ, মোঃ আল শাহরিয়া, সাংবাদিক শাহাজান শাকিল, নাজমুল হুদা, সায়ফুল আলম, হুমায়ুন কবিরসহ এলাকার বিশিষ্ট গুণীজনেরা।
অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যের বিকাশ, গঠনমূলক চর্চা এবং তরুণদের সাহিত্যমুখী করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে কবিদের স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য পর্যালোচনার মাধ্যমে আনন্দঘন পরিবেশে কবি সাহিত্যিকদের শতস্ফুর্ত উপস্থিতিতে শততম আসরটি মিলনমেলায় পরিণত হয়।
ছবিঃ
১১/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24