1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

কোটচাঁদপুরে অপরাধ দমনে জিরো টলারেন্স: ওসি মেহেদী হাসানের পদক্ষেপে স্বস্তিতে এলাকাবাসী

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর অঞ্চলকে সম্পূর্ণ নিরাপদ ও অপরাধমুক্ত করতে সাঁড়াশি অভিযানে নেমেছেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। মাদক কারবারি, সমাজবিরোধী চক্র এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে তাঁর দৃঢ় ও আপসহীন ভূমিকার কারণে বর্তমানে কোটচাঁদপুরে অপরাধী চক্রের তৎপরতা থমকে গেছে।
​থানার দায়িত্ব নেয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নানা অপরাধ দমনে তাঁর নেওয়া পদক্ষেপ সাধারণ মানুষের আস্থা কুড়িয়েছে। ফলে দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে স্থানীয় জনজীবনে ফিরতে শুরু করেছে স্বস্তি।
​এলাকার সচেতন নাগরিকদের মতে, একটি অপরাধমুক্ত ও শান্তিময় পরিবেশ তৈরি করতে পুলিশ প্রশাসনের এই সক্রিয় ভূমিকা অত্যন্ত ইতিবাচক। সাধারণ মানুষের প্রত্যাশা—অপরাধীর ক্ষেত্রে রাজনৈতিক বা কোনো প্রভাবই যাতে বিবেচিত না হয়, আইনি ব্যবস্থার মূল ভিত্তি হওয়া উচিত কেবলই অপরাধ।
​কোটচাঁদপুরকে সার্বিকভাবে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে ওসি মেহেদী হাসানের এই কঠোর ও ইতিবাচক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী। একই সাথে তাঁর দায়িত্ব পালনে সফলতা ও সুস্থতা কামনা করেছেন স্থানীয় সাধারণ জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24