1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

‘ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়ি-সুস্থ সুন্দর জীবন গড়ি’

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

‘ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়ি-সুস্থ সুন্দর জীবন গড়ি’’ স্লোগান নিয়ে সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত সামাজিক সচেতনতামূলক র‌্যালিতে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা সিটি কর্পোরেশন নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। মশার লার্ভা ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণ, জ¦রে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, পরিচ্ছন্নতা কাজে জনবল বৃদ্ধি, ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বেড সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কেসিসি’র সাথে নগরীর বিভিন্ন সংগঠন যুক্ত হলে এ কাজ আরো ফলপ্রসু হবে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার সকালে নগরীর দৌলতপুরস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ‘সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডশন’ কার্যালয়ে আয়োজিত জনসচেতনতামূলক র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘‘ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়ি-সুস্থ সুন্দর জীবন গড়ি’’ স্লোগান নিয়ে ফাউন্ডেশন কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কর্মসূচির সাথে সংহতি জানিয়ে এ কর্মসূচির আয়োজন করায় প্রশাসক সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পাড়ায় মহল্লায় প্রতিদিন যতটুকু সময় পাওয়া যাবে ততটুকু সময় পরিচ্ছন্ন কাজে সম্পৃক্ত থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

উদ্বোধন শেষে সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং র‌্যালি থেকে তিনি সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সুচনা স্বাস্থ্য ও শিা ফাউন্ডেশনের সভাপতি মো: হামিমুর রহমান, অধ্য মো: তারিকুল ইসলাম, কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, অধ্যাপক জয়লাল আবেদিন, শেখ আনসার আলী, মোল্লা মুজিবুর রহমান, মো: হারুনুর রশিদ, এস এম আহাদুল হক টুটুল, সংগঠনের পরিচালক মন্ডলীর সদস্য জনাব আ: করিম বিশ্বাস, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মামুন, শিক মনিরুল ইসলাম, মো: জিয়াউর রহমান ও মো: মেছের আকুঞ্জি সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও এলাকাবাসী র‌্যালীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: নুর আলম শান্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24