1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়িয়া মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ধার্য কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সাঘাটার কামালের পাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত। বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির ফুলতলার বেজেরডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নার্সারির অফিসে ইউরিয়াবাহী ট্রাক, পিষ্ট নতুন মোটরসাইকেল

শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

সিসিডিবি-শক্তি প্রকল্প প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারী ও যুবদের উন্নয়নের জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে ৪:৩০ টা পর্যন্ত ২ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার জনাব নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এর পিসিআরসিবি প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খায়রুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী দলে ৮ জন সদস্য, যুবদল থেকে ৮ জন ও পুরুষ দল থেকে ৯ জন মোট ২৫ জন সদস্য প্রমূখ।
আলোচনায় কিভাবে স্বল্প পুঁজিতে এলাকাভিত্তিক ব্যবসা করা যায়, উপকূলই এলাকায় কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায করা যায় এসব বিষয় উঠে আসে।
মোঃ শাহিনুর আলম বলেন, আমি মাছের ব্যবসা করি কিন্তু কখনো আয় ও খরচের খাতা তৈরি করিনি, এই প্রশিক্ষণের মাধ্যমে আমি শিখলাম আয় ও খরচের হিসাব না রাখলে উন্নতি করা যায় না।
মহারানী সরদার বলেন যে, আমি ব্যবসা করি কিন্তু কখনো পরিকল্পনা করিনি ব্যবসা করার আগে কিভাবে পরিকল্পনা করতে হয় এবং পরিকল্পনা না থাকলে ব্যসায় লাভ করা যায় না সেটি আমি এই প্রশিক্ষণ থেকে শিখলাম, এমন হাতে কলমে এর জন্য সিসিডিবি র শক্তি প্রকল্পকে ধন্যবাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24